নিজস্ব প্রতিবেদক::এয়ারপোর্ট থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে কোলচর এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ মো: হোসেন আলী মোল্লা (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২৬/০৬/২০২৬ খ্রিঃ রাত ২২:১০ ঘটিকায় এয়ারপোর্ট থানার চৌকস অভিযান-৪ পার্টির এসআই (নি:) মো: আকতার হোসেনের নেতৃত্বে এএসআই আ: হালিম, এএসআই সুজন চন্দ্র দে, এএসআই সুমন মিয়া, এএসআই সোহেল রানা এবং এএসআই মো: সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এই সফল অভিযান পরিচালিত হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।