• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল মাদককারবারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
বরিশালের কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল মাদককারবারি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক কারবারি সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়। পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানিয়েছেন, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল