নিজস্ব প্রতিবেদক::বিএমপি এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ আল মোমেন এর নেতৃত্বাধীন বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৭-০৬-২০২৬ খ্রি. তারিখ রাত ১১:৪৫ ঘটিকায় বিএমপি এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডস্থ করমজা সাকিনস্থ তালুকদার বাড়ির মোড়ের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ ইমন চৌকিদার (২৬), পিতা-মোঃ দুলাল চৌকিদার, মাতা-মোসাঃ ঝুমুর বেগম, সাং-গণপাড়া, চৌকিদার বাড়ি, ৩০নং ওয়ার্ড, বিসিসি, থানা-এয়ারপোর্ট, জেলা-বরিশালে’র হেফাজত হতে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।