• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বর্তমান ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। তিনি ১৪তম বিসিএস ব্যাচের শিক্ষা ক্যাডার কর্মকর্তা।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে তিনি সরকারি স্বরূপকাঠি কলেজের প্রিন্সপাল পদে কর্মরত ছিলেন। এরপর গত বছরের ১৯ আগস্ট সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস প্রিন্সিপাল পদে নিযুক্ত হন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল