• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৬, ২৩:১৫ অপরাহ্ণ
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দুমকীর লালখা ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক মো. জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-০৮৬৪) সামনে থাকা একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত মাশরুফা খানম জান্নাতির বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি তার স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল