• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৬, ২৩:২৮ অপরাহ্ণ
বরিশালে ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল তানহান আহমেদ নীরবকে (২৫) আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ নগরীর কেডিসি কলোনি এলাকা থেকে তাঁকে আটক করে।

নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে রেশন স্টোরে কর্মরত বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. শিহাব উদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশের একটি দল কেডিসি কলোনি এলাকায় অভিযান চালায়। সেখানে নীরবকে আটক করা হলে তিনি পুলিশ লাইনসের কনস্টেবল পরিচয় দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল