• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৬ বছরের শিশুকে ২০ টাকার প্রলোভনে ধর্ষণচেষ্টা, জনতার হাতে আটক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০০:৪৭ পূর্বাহ্ণ
বরিশালে ৬ বছরের শিশুকে ২০ টাকার প্রলোভনে ধর্ষণচেষ্টা, জনতার হাতে আটক যুবক গ্রেপ্তার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীতে কওমি মাদ্রাসার নার্সারিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে গ্যারেজে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জনতার হাতে আটক মারুফ হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ অভিযুক্ত যুবককে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, সোমবার (২৫ মে) বিকেলে বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে এই নির্যাতনের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মারুফ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। সে বর্তমানে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় বসবাস করছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আনুমানিক ৫টার দিকে ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোন ও অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। এ সময় অভিযুক্ত মারুফ হোসেন শিশুটিকে ডেকে নিয়ে ইছাকাঠি এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ভেতরে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।
পরে টাকার প্রলোভন দেখিয়ে গ্যারেজের ভেতর আটকে রেখে ধর্ষন চেষ্টা ও শারীরিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত মারুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাসায় ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্থানীয়দের সহায়তায় রাতে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির মা পারভিন বেগম। মামলা নং-৪০।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশু নির্যাতন ও ধর্ষন চেষ্টার ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল