• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি কর্পোরেশনের (বিসিসি)  পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ণ
সিটি কর্পোরেশনের (বিসিসি)  পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: সিটি কর্পোরেশনের (বিসিসি)  পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ মে) দুপুর ১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। সিটি কর্পোরেশনের প্রতিটি বিভাগকে পর্যায়ক্রমে অনলাইন সেবার আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ট্রেড লাইসেন্স, প্ল্যান অনুমোদন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, হাট-বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা অনলাইনে চালু করা হয়েছে। ফলে এখন নগরবাসী ঘরে বসেই এসব সেবা গ্রহণ করতে পারবেন।
বিসিসি প্রশাসক বলেন, “আমরা বরিশাল সিটি কর্পোরেশন ভবনটিকে নগরবাসীর ভবন হিসেবে দেখতে চাই। নগরবাসীর সেবাই আমাদের প্রধান লক্ষ্য। এখন থেকে  পানির বিল পরিশোধসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম ঘরে বসেই সম্পন্ন করা যাবে।”
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল