• ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেবাচিম হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, বরখাস্ত কর্মচারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৬, ০০:০৪ পূর্বাহ্ণ
শেবাচিম হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় রোগীর মৃত্যু, বরখাস্ত কর্মচারী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ২০০ টাকা বকশিসের বিনিময়ে এক কর্মচারী অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার পর (৪০) নামে ওই রোগীর মৃত্যু হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মচারী। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

নিহত দিপালী সিকদার মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের বাসিন্দা এবং শংকর শিকদারের স্ত্রী।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৩ মে) দুপুর পৌনে ৩টার দিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে দিপালীকে শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালের করোনা ভবনের মেডিসিন ইউনিটে স্থানান্তর করেন এবং জরুরি ভিত্তিতে অক্সিজেন সাপোর্ট দেওয়ার নির্দেশ দেন। শয্যা সংকটের কারণে তাকে একটি ট্রলিতে রেখেই অক্সিজেন দেওয়া হচ্ছিল বলে দাবি পরিবারের।

দিপালীর ভাই মিলন হাওলাদার অভিযোগ করেন, মেডিসিন ইউনিট-১ এর কর্মচারী সোহেল পাশের এক রোগীর স্বজনদের কাছ থেকে ২০০ টাকা নিয়ে ট্রলিটি অন্য রোগীর জন্য সরিয়ে নিতে চান। এ সময় দিপালীর অক্সিজেন সংযোগ খুলে দেওয়া হয়। তিনি দাবি করেন, আমরা বাধা দিলেও সে কথা শোনেনি। অক্সিজেন খোলার কিছুক্ষণের মধ্যেই আমার বোন মারা যায়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল