• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টুলু-সম্পাদক শফিকুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ২২:২৬ অপরাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টুলু-সম্পাদক শফিকুল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলা প্রেসক্লাবের হলরুমে মোস্তাফিজুর রহমান টুলুকে (দৈনিক কীর্তনখোলার প্রতিনিধি) সভাপতি ও মোঃ শফিকুল ইসলামকে (দৈনিক ভোরের কাগজ ও আজকের বরিশালের প্রতিনিধি) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোঃ সাইফুল ইসলাম (বরিশাল জার্নাল), সহ-সভাপতি আক্তার হোসেন খোকা(দৈনিক বরিশালের আজকাল), সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন নয়ন(দৈনিক মতবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রাজন(বরিশাল বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান(এশিয়ান বার্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন (প্রতিদিনের সংবাদ ও দ্য নিউ নেশন), কোষাধ্যক্ষ/দপ্তর সম্পাদক প্রভাষক এ কে এম জিয়াউল হক, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ছোটন) (দৈনিক নয়া দিগন্ত), নির্বাহী সদস্য এইচ এম জসিম উদ্দিন, নির্বাহী সদস্য প্রভাষক সাইফুল রহিম (ইত্তেফাক), নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন রাসেল, সদস্য মোঃ শাহজাহান খান(দৈনিক যুগান্তর),সদস্য জহিরুর হাসান অরুণ, সদস্য মোঃ রফিকুল ইসলাম,সদস্য সাইফুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ ও আজকের পরিবর্তন), সদস্য আব্দুল্লাহ আল মামুন (আরটিভি), সদস্য আরিফ হোসেন ফরাজী (আমার দেশ), সদস্য শাহাব উদ্দিন বাচ্চু (দৈনিক কালবেলা), সদস্য মোহাম্মদ আলী (বরিশাল প্রতিদিন), সদস্য মোঃ আক্তার হোসেন, সদস্য মহিবুল ইসলাম সোহাগ।

উল্লেখ্য- গত ১০ এপ্রিল আনুষ্ঠানিক নির্বাচণে ২৩ ভোটের ১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান টুলু ও ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ শফিকুল ইসলাম।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল