• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাড়ির আঙিনায় টবের মধ্যে গাঁজা চাষ, চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ২৩:২৪ অপরাহ্ণ
বরিশালে বাড়ির আঙিনায় টবের মধ্যে গাঁজা চাষ, চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের সাথে বেড়ে উঠছিল ১৩টি গাঁজা গাছ। দেখতে যেন সাধারণ গাছপালা কিন্তু সেই টবের ভেতরেই গড়ে উঠেছিল একটি গোপন গাঁজার বাগান। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে এমনই এক চাঞ্চল্যকর গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে টবে রোপিত ১৩টি গাঁজা গাছ। ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১৩শ’ টাকা উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।

শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল