• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬, ২২:২২ অপরাহ্ণ
বরিশালে আগুনে পুড়লো আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিদবেদক : বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের সেমিপাকা ১০টি ঘর। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, সারিবদ্ধভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা রামমোহনের ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে রামমোহন, সুধীর দাস, অশোক দাস, সাধন, গোলাপ, কালাম মোল্লা, হোসেনসহ ১০ জনের ঘর পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পে ৭০টি ঘর রয়েছে। অন্য সকল ঘর নিরাপদ রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল