• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটির দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ২৩:০৫ অপরাহ্ণ
কমিটির দাবিতে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : নতুন কমিটির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ এপ্র‍িল) নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। যদিও পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। আট বছর ধরে নতুন কমিটি না হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে নতুন নেতৃত্ব তৈরির আহ্বান জানান তারা।

এদিকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল সদর হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি জেলখানা মোড় ঘুরে সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে তারা সড়ক ছেড়ে যান।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল