• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মিলল অবৈধ মজুদ ডিজেল ও পেট্রোল, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
বরিশালে মিলল অবৈধ মজুদ ডিজেল ও পেট্রোল, ব্যবসায়ীকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ভূমি মো. বায়জিদ সরদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ বাজারে ব্যবসায়ী সুশান্ত বালার দুটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয়।

পরে অবৈধ মজুদের দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উদ্ধার করা ডিজেল ও পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদারকির জন্য স্থানীয় ইউপি সদস্য ও সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল