• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে চারজন নিহত, নিখোঁজ ১
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদুল ফিতরের আনন্দে ঘুরতে গিয়ে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে চার শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক শিশু। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা। এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শান্তি নামে আরেক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুর উপর ভীড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে নিচে পড়ে যায় অনেকেই। সবাই সাতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে পাঁচ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে দেওয়ানগঞ্জের ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয়দের সহায়তায় তিন শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আরেকজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। পরে তার মৃত্যু হয়। অন্য আরেক শিশুকে উদ্ধারে অভিযান এখনো চলছে।

ঈদের এই খুশির মধ্যে চার শিশুর নিহতের খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মর্মান্তিক ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। নিখোঁজ আরেক শিশুকে খোঁজে অভিযান অব্যাহত আছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল