• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সৌদির সঙ্গে মিল রেখে ১০ হাজার পরিবারের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২৬, ২৩:৫৬ অপরাহ্ণ
বরিশালে সৌদির সঙ্গে মিল রেখে ১০ হাজার পরিবারের ঈদ উদযাপন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশী পরিবার। শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।

সকাল সাড়ে ৯টায় নগরীর ২৬ নং ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজর পরিবার আজ ঈদ উদযাপন করছে।

তাদের দাবি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করতে হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল