• ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই বিএনপি নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা সেই বিএনপি নেতাকে শোকজ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি।

রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক নোটিশে তাঁকে শোকজ করা হয়।

নোটিশে বলা হয়, রোববার সকালে আপনি (আশরাফুল ইসলাম) দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে।

এর আগে রোববার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনে ঢাকার একটি আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম। দলের অনুমতি ছাড়া মামলা করায় তাঁকে শোকজ করা হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল