• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ২৩:৫১ অপরাহ্ণ
কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর আ.লীগ নেতার মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : পঞ্চগড় জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক জেলা পরিষদ সদস্য ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদের মৃত্যু হয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, একটি মামলায় তিনি পঞ্চগড় জেলা কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কারাগারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হারুন অর রশিদ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় দুই দশকের বেশি সময় ধরে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি একসময় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার তার নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল