• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : রাজধানীর ধানমণ্ডিতে আকস্মিক মিছিল বের করার সময় মহিলা আওয়ামী লীগের সাতজন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করার পাশাপাশি সেটির চালককেও আটক করা হয়েছে।

আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে এই ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২০-২৫ জনের একটি নারী দল “মুজিব প্রেমিক বাংলার নারীরা” লেখা সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করে ২ নম্বর সড়ক থেকে ৩ নম্বর সড়কের দিকে এগোতে থাকে। এসময় ধানমণ্ডি মডেল থানার একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে, তবে বাকিরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

পুলিশের ধানমণ্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান যে, মিছিলকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল