
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}
নিজস্ব প্রতিবেদক ::বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাসের মা নূর জাহান বেগমের (৯০) নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) মাগরিবের নামাজের পর বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের মতাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন,বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু ,সদর উপজেলা বি এন পির সদস্য সুরুজ আহমেদ , চরবাড়ীয়া ইউনিয়ন বি এন পি নেতা এম এ মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত আব্দুল বারেক আকনের স্ত্রী এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাসের মমতাময়ী মা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপস্থিত ব্যক্তিরা। পড়ে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।