• ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল ডিবি পুলিশের অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬, ২৩:৩১ অপরাহ্ণ
বরিশাল ডিবি পুলিশের অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে আবারও বড় ধরনের সাফল্য এসেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকা থেকে ৩,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুবায়ের মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের একটি চৌকস দল।

বিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং নগরীকে নিরাপদ রাখতে বিএমপি’র এই জোরালো অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে রামপট্টি বাজার এলাকায় অবস্থান নেয় মেট্রো ডিবির টিম।

অভিযানে আটককৃত মোঃ জুবায়ের মিয়া বরিশাল জেলার উজিরপুর থানাধীন সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের আঃ মান্নানের ছেলে। তার কাছ থেকে বিপুল পরিমাণ এই অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল