নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক এম. জাহিদের মাতা মরহুমা তাছলিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৯ রমজান বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকায় স্থানীয় মসজিদে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুমা তাছলিমা বেগম গত বছরের শেষ রমজানের দিনে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন। পরদিন পবিত্র ঈদের দিন তাকে বরিশালের নলছিটি উপজেলার নাচনমহল গ্রামে (তার শ্বশুরবাড়ি) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান, দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ শামীম, এসএ টেলিভিশনের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান ও দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিব ফয়সাল। এছাড়াও উপস্থিত ছিলেন সায়ান ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ড্রিম হাউজ কনসালটেন্টের পরিচালক ইঞ্জিনিয়ার আকাশ চন্দ্র দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
সাংবাদিক এম. জাহিদ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বরিশাল অফিসের রিপোর্টার এবং স্থানীয় দৈনিক সুন্দরবন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও ফর্মাল নিউজ টোয়েন্টি ফোর-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দুই ভাইয়ের মধ্যে ছোট। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।