নিজস্ব প্রতিবেদক : বরিশাল—পটুয়াখালী মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈকত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাকেরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মিশু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সৈকত পটুয়াখালীর বাউফলের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেবুখালী হাইওয়ে পুলিশের উপ—পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন।
তিনি জানান, মোটরসাইকেলে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্য রওয়ানা হোন সৈকত। পথিমধ্যে বাকেরগঞ্জের মিশু পেট্রল পাম্পের সামনে পৌঁছালে বরিশালগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সৈকতকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।