• ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে কাভার্ডভ্যান চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
বরিশালে কাভার্ডভ্যান চাপায় নারী নিহত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার চালকও আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর সিএন্ডবি রোড এক নম্বর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসি বেগম জোসনা (৪০) নগরীর সিএন্ডবি পোল বাগানবাড়ী এলাকার বাসিন্দা ও শহিদুল ইসলামের স্ত্রী। আহত রিকশাচালক মো. আউয়াল (৩০) ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল-ইসলাম জানান, অটোরিকশা ভুল পাশ দিয়ে বেপরোয়া গতিতে নগরীর আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। তখন ঢাকা থেকে বরিশালের রূপাতলীগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও নারী যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি বলেন, কাভার্ডভ্যান ও রিকশা জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল