নিজস্ব প্রতিবেদক : বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— রাজিব পোদ্দার ও মো. কালাম সিকদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, মেহেন্দিগঞ্জ থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মেহেন্দিগঞ্জ থানাকে একটি মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তোলাই পুলিশের লক্ষ্য।