নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলাধীন চরবাড়ীয়া ইউনিয়নের উদ্যেগে অদ্য ০৬/০৩/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার বেলা ৩:০০ টা থেকে আব্দুল জব্বার গাজী ক্যাডেট মাদরাসার হলরুমে সংগঠনের কর্মী-সমর্থক-সহযোগীদের অংশগ্রহনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহনগরী সম্মানীত আমির জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মাদ বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি দক্ষিন অফিস সেক্রেটারী ও বরিশাল মহনগরী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব মোঃ কামরুল আহসান হাসান। উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা সেক্রেটারী জনাব অধ্যপক কাওছার হোসাইন, বরিশাল সদর উপজেলা বায়তুলমাল সম্পাদক জনাব মাওলানা ইউসুপ আলী গাজী, চরবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম দুলাল,বরিশাল সদর উপজেলা যুব জামায়াত সভাপতি জনাব গাজী মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩নং চরবাড়ীয়া ইউনিয়নের সম্মানীত সভাপতি জনাব মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম দেলোয়ার।