• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জবাই করা দুটি হরিণ ও ফাঁদসহ আটক শিকারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ণ
জবাই করা দুটি হরিণ ও ফাঁদসহ আটক শিকারীর কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযানে দুটি জবাই করা হরিণ ও ৯০০ ফুট হরিন শিকারের ফাঁদসহ আটক এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে দুটি জবাই করা হরিণ ও ৯০০ ফুট হরিন শিকারের ফাঁদসহ মো. হানিফ নামে এক শিকারীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা দিতে না পারলে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ এ আদেশ দেন।

আটক মো. হানিফ (৪৫) পাথরঘাটা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল হাই বলেন, আটক আসামি মো. হানিফকে আদালতে সোপর্দ করেছি।জবাই করা হরিণ দুটি মাটি চাপা দেওয়া হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল