নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিসিকে পরিত্যাক্ত কারখানায় চুরির অভিযোগ উঠেছে। বিসিকে সূর্যমূখী পলিমার নামে একটি কারখানার ভারী যন্ত্রপাতীসহ সকল ওয়েষ্টেজ মালামাল চুরি হয়েছে। সোমবার সন্ধ্যায় কারখানার যন্ত্রপাতি সরিয়ে নেয়ার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে চুরি প্রক্রিয়া বন্ধ হয়। আরিফ ও বিসিকের রীনা কটন মিলস’র সত্ত্বাধিকারি নারী উদ্যোক্তা ওই মালামাল চুরির সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছেন সূর্যমূখীর মালিক নাসির উদ্দিন। তবে নারী উদ্যোক্তা রীনা বেগম জানান, তিনি মালামাল চুরি করেননি, পাশ্ববর্তী ব্যাবসায়ী আরিফের কাছ থেকে ক্রয় করেছেন। সরেজমিনে জানা যায়, বিসিক নগরীতে সূর্যমূখী পলিমারের সত্ত্বাধিকারি নাসির উদ্দিন। তিনি কাউনিয়া থানা পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের জানান, তিনি তার ফ্যাক্টরিতে প্লাষ্টিক রশি উৎপাদন করতেন। রমজানের কারনে উৎপাদন বন্ধ রেখেছেন। এ সুযোগে রাতের অন্ধকারে তার কারখানার প্রায় দেড় কোটি টাকার বেশ কিছু মটর সহ মালামাল চুরি করেছে আরিফ ও বিসিকের অপর ব্যবসায়ী নাজমুন নাহার( রীনা)। রীনা বেগম সাংবাদিকদের জানান, তিনি জানতেন ফ্যাক্টরির মালিক আরিফুর রহমান। ওই প্রতিষ্ঠানের মালিক আরিফের কাছ থেকে মালামাল ক্রয় করেছি। তবে তিনি মাল ক্রয়ের কোন রশিদ-মেমো অথবা কোনো প্রকার লিখিত প্রমাণ পত্র দেখাতে পারেননি। এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের এ এস আই হাসান জানান, সাময়িকভাবে মালামাল চুরির ঘটনার সত্যতা মিলেছে। থানায় লিখিত অভিযোগ দিলে,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।