নিজস্ব প্রতিবেদক : ঢাকা বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় রোববার (১ মার্চ) বিকেল ৪টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে এক নারীসহ দুই জন নিহত এবং অন্তত পাঁচ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাভানা গ্রুপের অসুধ বহনকারী পিকাপ ভ্যান (নম্বর ঢাকা মেট্রো ন-২১-৪৪৩৭) একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই একজন নারী ও একজন পুরুষের মৃত্যু ঘটে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদেরকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্ট লেখার সময় পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। সড়ক দুর্ঘটনার কারণে এলাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়েছে।