• ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন আহবায়ক শুভংকর চক্রবর্তী – সদস্যসচিব এস এম জাকির।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০০:২১ পূর্বাহ্ণ
জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন আহবায়ক শুভংকর চক্রবর্তী – সদস্যসচিব এস এম জাকির।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষনের শিকার শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় বরিশাল জেলা পর্যায়ে জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন হয় আজ সকাল ১১ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে।
শিশু সংগঠক ও উন্নয়ন কর্মী শুভঙ্কর চক্রবর্তীকে আহ্বায়ক এবং প্রেসক্লাব সম্পাদক এস এম জাকির হোসেন কে সদস্য সচিব নির্বাচিত করে এগারো সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। পাচারের শিকার শিশুদের সুরক্ষা সহ শিশু বান্ধব নগরী গঠনে এই কমিটি সহায়ক ভূমিকা পালন করবে।
কমিটির সদস্য যারা থাকবেন তারা প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শিক্ষাবিদ ও নারী নেত্রী প্রফেসর সাজেদা, নারী নেত্রী পুষ্প চক্রবর্তী , আই সি ডি এ-র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষ, সুমাইয়া জিসান, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস ও উন্নয়ন কর্মী ঝুমু কর্মকার।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল