• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
বরিশালে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পিযুষকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার থেকে ৪শ পিচ ইয়াবাসহ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন পীযুষকে একটি মোটরসাইকেলসহ আটক করে স্থানীয় মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ স্থানীয়রা। আটক পিযুষ বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা। পিযুষ আটকের খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে পিযুষকে ও তার বনকারী মোটরসাইকেলসহ আটক করে থানায় নিয়ে আসে।

এর আগেও গত বছর ১৪ অক্টোবর পিযুষ ৭শ পিচ ইয়াবা ও ১কেজি ৮শ গ্রাম গাঁজাসহ তার অপর দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে এসআই মিল্পন মন্ডল গ্রেফতার করেছিল। পিযুষ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। গ্রেফতারকৃত যিুষকে শুক্রবার সকালে বরিশাল আদালকেত প্রেরণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল