• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-১ আসনে প্রার্থী পরিবর্তন করে প্রার্থী দিল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ২২:৩২ অপরাহ্ণ
পটুয়াখালী-১ আসনে প্রার্থী পরিবর্তন করে প্রার্থী দিল ইসলামী আন্দোলন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ দুমকী) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখা।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পৌরসভার ইত্যাদি সড়কের চৌরাস্তা এলাকায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ

পটুয়াখালী শাখার সভাপতি হাওলাদার মোহাম্মদ সেলিম বলেন, পূর্বঘোষিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি হাবিবুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কার্যক্রমে অবহেলার অভিযোগে প্রার্থিতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার পরিবর্তে ওই আসনে পটুয়াখালী জেলা শাখার সদস্য মাওলানা আবুল হাসান বোখারীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বলেন, ‌‌‘ইসলামী আন্দোলন সবসময় নৈতিকতা, শৃঙ্খলা ও সুপারিশ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয়। যে কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে দল কঠোর অবস্থান বজায় রাখবে।

সংবাদ সম্মেলনে জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল