• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরার দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ২২:২৭ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলার ইউএনও মানজুরার দায়িত্ব গ্রহণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মানজুরা মুশাররফ। মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ইউএনও উপজেলার কার্যালয়ে পৌঁছালে সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে তিনি (মানজুরা মুশাররফ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভূ‑স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা স্বীকৃত।

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফকে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল