• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুঁটি ভেঙে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জের ৪ লাখ মানুষ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ২২:৩৮ অপরাহ্ণ
খুঁটি ভেঙে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জের ৪ লাখ মানুষ!
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ৩৩ কেভির বৈদ্যুতিক দুইটি কাঠের খুঁটি ভেঙে ১১ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা। এতে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাটির প্রায় চার লাখ বাসিন্দা।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার রহমান হাট এলাকার বিদ্যুৎয়ের মেইন সংযোগের ওই খুঁটি দুটি ভেঙে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ফলে ব্যাহত হচ্ছে উপজেলার ১৭টি ইউনিয়নের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিঘ্নিত হচ্ছে পানি সরবরাহ, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও মোবাইল যোগাযোগব্যবস্থা।

তবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, খুঁটির নিচের দুর্বল মাটি সরে গিয়ে ওই খুঁটি দুইটি ভেঙে পড়ে। এরপর থেকেই পুরো উপজেলা বিদ্যুৎহীন রয়েছে।

স্থানীয় তাজেম নামে এক ব্যক্তি জানান, সোমবার গভীর রাতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। ১০ ঘণ্টা পার হলেও বিদ্যুৎ এর দেখা নেই।

মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মফিজুল ইসলাম বলেন, ‘খুঁটি দুটির নিচের মাটি দুর্বল হওয়ায় তা ভেঙে পড়েছে। ৩৩ কেভি মেইন লাইনের ওই খুঁটি দুটি পরিবর্তনের কাজ চলছে। রাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হবে।’

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ২৬ আগস্ট গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন কেবল ছিঁড়ে যাওয়ায় প্রায় সাত দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল পুরো উপজেলায়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল