• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদকের ছেলে অমির মৃত্যুতে বিআরইউ’র শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ২৩:৩৪ অপরাহ্ণ
দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদকের ছেলে অমির মৃত্যুতে বিআরইউ’র শোক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলের একমাত্র ছেলে রাফিউল হাসান অমি (২৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বরিশাল নগরীর সিএন্ডবি রোডের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।

এক শোকবার্তায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল