• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বন কর্মকর্তার ১৭ স্ত্রী, শাস্তির দাবিতে স্ত্রীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ২৩:০২ অপরাহ্ণ
বরিশালে বন কর্মকর্তার ১৭ স্ত্রী, শাস্তির দাবিতে স্ত্রীদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বহু বিবাহ ও নারী নির্যাতনের প্রতিবাদে বরিশাল বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। মানবন্ধনে থাকা স্ত্রীদের অভিযোগ ওই কর্মকর্তার ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সমানের ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময়ে তারা উপ-বন সংরক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসরণের দাবি জানান।

এতে মো. কবির হোসেন পাটোয়ারীর একাধিক স্ত্রী ও স্বজনরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কবির হোসেনের এক স্ত্রী জানান, কবির হোসেন পাটোয়ারী এ পর্যন্ত যেসব স্টেশনে চাকুরি করেছেন সেই সব এলাকায় একটি করে বিয়ে করেছেন। আর প্রত্যেকটি স্টেশন ত্যাগ করার পরে তাদের আর কারই খোঁজ রাখেন না।

 

 

অন্য এক স্ত্রী বলেন, আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি তার অন্তত ১৬ থেকে ১৭জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি এক বছর আগে বরিশালে যোগ দেওয়ার পরে এখানেও বিয়ের করার জন্য মেয়ে খুঁজছেন। তাই কবির হোসেনের স্ত্রী ও তাদের স্বজনরা এই কর্মসূচি পালন করছেন।

তিনি জানান, ইতোমধ্যে নারী নির্যাতনে অভিযোগে থানায় ও আদালতে একাধিক মামলার রয়েছে তার বিরুদ্ধে।

মানববন্ধনকারীদের দাবি, উনার মত বিকৃত মানুষকে বন বিভাগ থেকে অপসরণসহ সব স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এ ছাড়া তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে জানতে বরিশাল বন বিভাগের উপ বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারী মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিকদের পরিচয় জেনে মিটিং এ রয়েছে বলে সংযোগটি বিচ্ছিন্ন করেন দেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল