• ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬, ২২:০২ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন, স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৫ অক্টোবর) বগুড়ায় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে দল সমর্থন দিতে পারে। তিনি জানান, মেয়র পদে কাকে সমর্থন দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।

তিনি বলেন, ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রশাসক আব্দুস সালাম অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বললেও, মনোনয়নের কথা তিনি বলেননি। তার বক্তব্য সম্পূর্ণ প্রচার না করে, খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, নিরাপদ যাতায়াত নিশ্চিতের পাশাপাশি ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সারাদেশে নারী শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল