• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বরিশাল জেলা আ.লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকায় বরিশাল ‘ল’ কলেজের পেছনে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিলন ভূঁইয়া নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল জেলার সাবেক আহ্বায়ক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জুলাই অভ্যুত্থানের সময় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যা চেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল