• ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো দলের বৈধ প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ২২:৩৬ অপরাহ্ণ
যেকোনো দলের বৈধ প্রার্থীরা  স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন: শাহে আলম
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচন হবে না। তবে উপজেলা পর্যায়ে দল থেকে প্রার্থীকে সমর্থন দেয়া হবে।

ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে শাহে আলম বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাজ্য বাংলাদেশকে সহযোগিতা করবে। বিশেষ করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাজ্য সহযোগিতা করতে আগ্রহী বলে জানান তিনি।

ব্রিটিশ হাই কমিশনার বলেন, ‘জাতীয় নগর উন্নয়ন নীতি’ প্রণয়ন করতে—যুক্তরাজ্য ১০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করেছে।

দীর্ঘদিনের অংশীদারিত্ব থেকে অর্জিত শিক্ষা নিয়ে ভবিষ্যতে কীভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল