নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) জনাব পবিত্র কুমার হালদার এর নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ আভিযানিক টিম ০৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ০৭:০০ ঘটিকা থেকে প্রায় দুই ঘন্টা ধরে কাউনিয়া ব্রাঞ্চরোড, মনসা বাড়ি গলি, কমিশনার গলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য প্রদান করেন।
অভিযানে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য অফিসার-ফোর্স অংশগ্রহণ করেন।