• ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া সন্দেহে বরিশালের সুমিকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
পরকীয়া সন্দেহে বরিশালের সুমিকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত স্বামী রাসেল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ঢাকার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের বাসিন্দা। তিনি রাসেল হাওলাদারের স্ত্রী।

নিহতের ভাই মেহেদী জানান, চাকরির সুবাদে সুমি ও তার স্বামী রাসেল ঢাকায় বসবাস করতেন। পরকীয়ার সন্দেহে শুক্রবার দিনভর সুমিকে নির্যাতন করেন রাসেল। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সুমির মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর ওই বাসার লোকজন খিলগাঁও থানায় সুমি আত্মহত্যা করেছেন বলে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ সময় পালিয়ে যান রাসেল হাওলাদার।

পরে সুমিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই মেহেদী খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে সুমি আক্তারের মরদেহ গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠি গ্রামে নেওয়া হয়। শনিবার সকালে সেখানে তার দাফন হয়।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল