• ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬, ২০:৪৮ অপরাহ্ণ
উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে পড়েছে। অল্পের জন্যে প্রানে বেঁচে গেলেন চালক, হেলপার ও যাত্রীরা। এ মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সু্ত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শানুহার নামক স্থানে বরিশাল-ধামুরা সড়কের পাশে এ দূর্ঘটনা সংঘটিত হয়। বরিশাল-ধামুরা সড়কে বরিশাল হতে ধামুরাগামী মুজাহিদ পরিবহনের বরিশাল মেট্রো-জ-১১-০১৩৯ রেজিস্ট্রেশন নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এ খবরে তাৎক্ষণিক উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এসময় সকল যাত্রী ও বাসটি উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল