• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামানায়বরিশাল প্রেসক্লাবে আলোচনা ও দোয়া-মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬, ২২:৩৫ অপরাহ্ণ
সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামানায়বরিশাল প্রেসক্লাবে আলোচনা ও দোয়া-মোনাজাত
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত বরিশাল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইনের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর বরিশাল প্রেসক্লাবের হলরুমে ক্লাবের পক্ষ থেকে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত সাংবাদিক এম. মিরাজ হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, জিয়া শাহীন, এম জহির, সুমন চৌধুরী, অ্যাডভোকেট শাহে আলম।

এছাড়াও পরিবারের পক্ষে এম মিরাজ হোসাইনের জ্যেষ্ঠপুত্র ইমদাদ হোসাইন এবং তার ঘনিষ্ঠজন রেজাউল করীম বক্তব্য রাখেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীরা সদ্য প্রয়াত এম মিরাজ হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তারা এম মিরাজের দীর্ঘ সাংবাদিকতা এবং কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা মুরহুমের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বক্তারা বলেন, এম মিরাজের মৃত্যুতে সাংবাদিক সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। এসময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরে সাংবাদিক এম. মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

‍উল্লেখ্য, গত ২২ আগস্ট শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন ‍এম মিরাজ হোসাইন। তিনি ব্রেন টিউমারজণিত সমস্যায় ভুগছিলেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল