অনলাইন ডেক্স : রাজধানীর গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা গ্রেফতার। রাত সাড়ে ৮টার দিকে এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।