• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনিক কারণ দেখিয়ে তেজগাঁও ও পল্টন থানার ওসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ণ
প্রশাসনিক কারণ দেখিয়ে তেজগাঁও ও পল্টন থানার ওসিকে প্রত্যাহার
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : রাজধানীর তেজগাঁও এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। প্রত্যাহারের পরে তাদের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈন্যু মারমা এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল