• ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৮ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০০:২২ পূর্বাহ্ণ
বরিশালে ৮ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক কারাগারে
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে আট বছর বয়সী এক নূরানী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার (২৩ জুন) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

ভুক্তভোগী কড়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কড়াপুর এলাকার নুরিয়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মোঃ মুস্তাকিম বিল্লাহ ওই মাদ্রাসার শিক্ষক।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২২ জুন) সাড়ে ১১ টার দিকে মাদ্রাসার শিক্ষকদের ব্যবহৃত প্রসাবখানার ভেতরে শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত মোঃ মুস্তাকিম বিল্লাহ। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বাবা-মাকে জানান। এ ঘটনায় ২৩ জুন ভুক্তভোগী ছাত্রীর মা মোসাঃ রুবিনা আক্তার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দিনই পুলিশ অভিযুক্ত শিক্ষক মোঃ মুস্তাকিম বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান বলেন- ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মোঃ মুস্তাকিম বিল্লাহকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল