• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান কবির আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৬, ২৩:১৮ অপরাহ্ণ
পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান কবির আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবিরকে (৫৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল প্রায় ৫টার দিকে পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট তালিকাভুক্ত হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা যায়, মোস্তফা গোলাম কবির ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন দাদুকে পরাজিত করেন। পরে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করলেও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসেনের কাছে পরাজিত হন।

তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল