• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৩০দিনে পুলিশের বিশেষ অভিযানে ৯০৯ জন অপরাধী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৬, ২৩:০১ অপরাহ্ণ
বরিশালে ৩০দিনে পুলিশের বিশেষ অভিযানে ৯০৯ জন অপরাধী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পুলিশের বিশেষ অভিযানে বরিশালে গত এক মাসে মাদক ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন অপরাধে ৯০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ জুন) বরিশাল মেট্রেপলিটন পুলিশের আইসিটি ও মিডিয়া উইং থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্রমতে, গত ৭ মে থেকে ৭ জুন পর্যন্ত বরিশাল মহানগর পুলিশের চার থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে ৬ হাজার ৬০৭ পিস ইয়াবা, ২৩ কেজি ৩১০ গ্রাম গাঁজা ও ১১শ’ মিলিলিটার দেশিয় মদ জব্দ করা হয়েছে। এছাড়াও শটগানের দুটি কার্তুজ, একটি করে পাইপ গান, রাম দা, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার পাইপ, দুইটি হাসুয়া, তিনটি বগি দা, পাঁচটি চাকু, ও তিনটি কাঠের লাঠি জব্দ করেছে পুলিশ। বিজ্ঞপ্তিতে বরিশাল নগরীর নিরাপত্তায় ২৫০টি অত্যাধুনিক সিসি ক্যামেরা স্থাপন করার কথা উল্লেখ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেছেন, ‘পুলিশ কমিশনার স্যারের নির্দেশে আমরা নগরীর নিরাপত্তায় কাজ করছি। থানা পুলিশের পাশাপাশি ফাঁড়িগুলোকেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসীকে নিশ্চিন্ত রাখতে আমরা বদ্ধ পরিকর।’

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল