• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এ্যাড. আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২৬, ২২:৫১ অপরাহ্ণ
বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন এ্যাড. আমিন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. শাহ আমিনুল ইসলাম আমিন বিসিসির আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। বিসিসি প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন এই অনুমোদন দেন।

সাবেক তুখোর ছাত্রনেতা এ্যাড. আমিনুল ইসলাম আমিন জানান, সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে তিনি আইনী লড়াইয়ে নুন্যতম কার্পন্য করবেন না। তাকে সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় বিসিসি প্রশাসক এ্যাড. বিলকিস জাহান শিরীনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল