• ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বাড়ির মালিককে গুলি করে ডাকাতি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
বরগুনায় বাড়ির মালিককে গুলি করে ডাকাতি, আটক ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে বাড়ির মালিক মো. রিমন (৩৪) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দিনগত রাত দুইটার দিকে উপজেলার কিসমত করুনা এলাকার বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রিমনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে ভেতর থেকে বাধা দেওয়া হয়। এ সময় ডাকাত দল দরজার নিচ দিয়ে ঘরের ভেতর লক্ষ্য করে গুলি চালায়। এতে রিমনের পায়ে গুলি লাগে। পরে চার-পাঁচজন ডাকাত ঘরে ঢুকে রিমনের মায়ের গলা থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত রিমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বেতগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল